মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক  বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর বাজার সংলগ্ন সড়কে ইট বহনকারী ট্রলিচাপায় মারুফা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় তার স্বামী মো. ছমির (৬০) গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ইজুন) সকালে এই দূর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় হতাহতদের বাড়ি উপজেলার হরিনাথপুরের পশ্চিমকান্দি এলাকায়।

হিজলা থানা অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মো. ছমির তার স্ত্রী মারুফা বেগমকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন।

হরিনাথপুর বাজার সংলগ্ন সড়কে গেলে বেপরোয়া গতির একটি ইট বহনকারী ট্রলি তাদেরকে চাপা দেয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারুফা বেগমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মো. ছমিরের অবস্থা আশঙ্কাজনক। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রলি ফেলে চালক পালিয়ে যায়। পলাতক ট্রলি চালককে আটকে অভিযান চলছে। পাশাপাশি নিহত মারুফা বেগমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।