মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

মেহেন্দিগঞ্জে মাদ্রাসার অফিস সহকারীকে জুতার মালা পড়ানোর মূলহোতা চেয়ারম্যানসহ ৩ জন গ্রেফতার

ডেক্সরিপোর্ট  বরিশালের মেহেন্দিগঞ্জে একটি মাদ্রাসার অফিস সহকারীকে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে মারধর ও জুতার মালা পরিয়ে হেনস্থা করার ঘটনায় ইউ‌নিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তফা রাঢ়ীসহ তিনজনকে গ্রেফতার ক‌রে‌ছে থানা পু‌লিশ।

বৃহষ্পতিবার রাত পৌ‌নে ৯ টায় বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন জেলা‌ পুলিশের অ‌তি‌রিক্ত সুপার মোঃ নাঈমুল হক।

‌তি‌নি জানান, সন্ধ্যা ৬ টায় মুলাদী পৌর এলাকা থেকে ওই ঘটনার দা‌য়েরকৃত মামলার মূল অ‌ভিযুক্ত দরিচর খাজুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা রাঢ়ী ও সাবেক মেম্বার সাত্তার শিকদার কে ‌গ্রেফতার করা হয়।

এরআ‌গে এ ঘটনার সাথে জড়িত থাকা বজলু আকন নামে একজনকে বৃহষ্প‌তিবার সকা‌লে গ্রেফতারও করেছে পুলিশ, যিনি মামলার এজাহার ভূক্ত আসামী বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান। পাশাপাশি বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এর আ‌গে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জে একটি মাদ্রাসার অফিস সহকারীকে মারধর ও জুতার মালা পরিয়ে হেনস্থা করার ঘটনায় মামলা দা‌য়ের করা হয়।

থানায় মামলাটি দায়ের করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর-খাজুরিয়া দাখিল মাদ্রাসার ওই অফিস সহকারী শহিদুল ইসলাম আলাউদ্দিন।

মামলায় দরিচর-খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা রাঢ়ী, স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার শহীদ দেওয়ান, সাবেক মেম্বার ইউনুস বয়াতি ওরফে কামরুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস ছত্তার সিকদারসহ দশজনকে নামধারী ও আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

প্রসঙ্গত,উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে সালিশের নামে বুধবার বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর-খাজুরিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে স্থানীয় মাদ্রাসার অফিস সহকারী শহিদুল ইসলাম আলাউদ্দিনকে মারধর ও জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়। যে ভিডিওতে দরিচর-খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা রাঢ়ী, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস ছত্তার সিকদার এবং স্থানীয় চৌকিদারকে ওই কেরানীকে জুতার মালা পরিয়ে হেনস্থা করার দৃশ্য রয়েছে।