মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৮
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ভোলায় গাঁজাসহ নারী মাদক পাচারকারী আটক

ভোলা প্রতিনিধি  ভোলা সদর থেকে খাদিজা বেগম (২৮) নামে এক মাদক পাচারকারী নারীকে সোয়া ২ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার(৪ জুন) বিকাল সোয়া ৫ টার দিকে ভোলা পৌর ১নং ওয়ার্ড এলাকায় থেকে এ নারী মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত খাদিজা বেগম ভোলা জেলার লালমোহন উপজেলার মঙ্গল সিকদার (শিন্নিখোলা) কালু সরদার বাড়ীর আলমের স্ত্রী।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার উপ-পরির্দশক(এসআই) (নিঃ) মাইনুল ইসলাম ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা পৌর ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রয়ের সময় খাদিজা বেগম নামে এক নারী মাদক বিক্রয় ও পাচারকারীকে সোয়া ২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।