সোমবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৩২
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

শেবাচিমে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত থাকা এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশাপাশি উপসর্গ নিয়ে আরো এক রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৫ জুন) ভোরে ও সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। এছাড়া গত ১ জুন বিকেলে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হওয়া এক রোগীর নমুনা পরীক্ষা করে রিপোর্টে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার দেলোয়ার হোসেন (৪৫) গত ৪ জুন বেলা পৌনে ১টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। যিনি কোভিড-১৯ পজেটিভ রোগে ভূগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪ টায় আইসিইউতে তার মৃত্যু হয়।

অপরদিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার আঃ খালেক খান ৪ জুন বেলা সোয়া ১১ টায় হাসাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। শুক্রবার সকাল সাড়ে ৭ টায় তার সেখানে মৃত্যু হয়। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।

এদিকে গত ১ জুন বিকেল ৩ টা ১০ মিনিটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করা ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকার মোঃ আমির হোসেন (৬৫) এর নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ এসেছে। তিনি মৃত্যুর দেড়ঘন্টা আগে এ হাসপাতালে ভর্তি হন। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হলে বৃহষ্পতিবার রাতে তার রিপোর্ট আসে। তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ এস এম মনিরুজ্জামান।