বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:০৭
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

পুলিশ জনগনের পুলিশিং সেবা নিশ্চিতে করতে বাধ্য:নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: জনগণের ট্যাক্সের টাকায় যে পুলিশের বেতন হয়, সেই পুলিশ জনগনের পুলিশিং সেবা নিশ্চিতে বাধ্য। বাংলাদেশ পুলিশ সেবা বান্ধব এমন দৃঢ়তা ব্যক্ত করে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেছেন, পুলিশকে শতভাগ দুর্নীতিমুক্ত ঘোষণা করেন তিনি। আজ থেকে কোন পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্য মানুষের কাছে হাত পেতে টাকা নিতে পারবেন না। সব পুলিশদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

একই সাথে এই ঘোষণার শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে কোন বিচ্যুতি পেলে তাৎক্ষনিক জেলা পুলিশের কর্মকর্তাদের সহযোগিতা করার জন্য সংবাদ মাধ্যমকে অনুরোধ করেন তিনি।নড়াইলের ৪টি থানার ওসিদের নির্দেশ দেয়া হয়েছে, সাধারণ ডায়েরী, মামলা দায়ের কিংবা পুলিশ ক্লিয়ারেন্সের নামে কোন প্রকার টাকা লেনদেন করা যাবে না। নির্দেশ অমান্যকারী কোন পুলিশ এই জেলায় থাকতে পারবেন না বলে তিনি জানান। নড়াইলে যোগদানের পর থেকে তাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের  কারণে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় নড়াইল এসপি অফিসে নতুন সংযোজন হয়েছে আপ্যায়নের ব্যবস্থা।

নড়াইলের পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় পুলিশ সুপারের সাথে দেখা করতে আসা মানুষদের সামনে নাশতার ট্রে। বিষয়টা কিছুটা আগ্রহের সাথে খতিয়ে দেখতে এ প্রতিবেদক যখন দর্শনার্থীদের সাথে কথা বলেন তখন জানতে পারেন এ নাশতাগুলি নড়াইলের এসপি অফিস থেকেই সরবরাহ করা হয়েছে। জানা গেছে, নড়াইলবাসীর নানা সমস্যা সমাধানকল্পে পুলিশ সুপার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের সাথে বিলম্ব না করেই তিনি সর্বদা তাদের সাথে হাসিমুখে কথা বলেন বলে অনেক দর্শনার্থী জানান। এছাড়াও যদি আগত দর্শনার্থীর সমস্যার সমাধান না দিতে পারেন তাহলে তাকে উপযুক্ত পরামর্শ দিয়েও সহায়তা করেন পুলিশ সুপার। আর এ কারণে দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), পুলিশ জনগণের বন্ধু। আর আমরা যদি জনগণের সাথে সদ্ভাব বজায় রাখতে ব্যর্থ হই তাহলে পুলিশের উপর থেকে জনগণের আস্থা হারিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, ডিআইও-১ এস এম ইকবাল হোসেনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এসময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, পৌর কমিশনার মাহাবুর রহমান, আকতার মোল্যা, বুলুদাস, জাহাংগীর সেখসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।