বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩১
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

নড়াইলে বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই!

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের মহাজন সোনালী ব্যাংক বাজার শাখা থেকে টাকা উত্তোলন করে বাড়িতে ফেরার সময় বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নড়াইলের লুটিয়া খাজুর তলায় এ ঘটনা ঘটেছে ।

বিকাশ এজেন্ট ব্যবসায়ীর চাচাতো ভাই হারু ঘোষ বলেন, নড়াইলের লুটিয়া গ্রামের তারাপদ ঘোষের ছেলে চন্ডি ঘোষ (২৮) বিকাশ এজেন্ট ব্যবসায়ী । চন্ডি ঘোষ প্রতিদিনির মতো সোনালী ব্যাংক নড়াইলের মহাজন বাজার শাখা থেকে টাকা উত্তোলন করে লুটিয়া নিজ বাড়িতে ফেরার সময় নড়াইলের লুটিয়া খাজুর তলা পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা চন্ডিকে হামল করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ সময় তার কাছে এক লাখ টাকার বেশি ছিলো সবই দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে ক্ষতি গ্রস্ত পরিবার জানিয়েছেন। স্থানীয়রা চন্ডিকে উদ্ধার করে গুরুতর অবস্তায় নড়াইলের লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নড়াইলের লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন, জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।