বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৬
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই জনগণ শান্তিতে বসবাস করছে – সাংসদ রমেশ চন্দ্র সেন

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, বাংলাদেশে বিএনপি ক্ষমতায় ছিল; তখন তাদের অত্যাচারে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। দেশে শান্তি ফিরে আসে।
মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে ৭০ তম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ একটি শান্তিপ্রিয় সংগঠন। জনগণের সঙ্গে ভালো সু-সম্পর্ক বজায় রেখে আওয়ামী লীগ দীর্ঘপথ পাড়ি দিয়েছে। সামনে আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। আওয়ামী লীগের রাজনৈতিক জীবনে ঐতিহ্য রয়েছে।
আওয়ামী লীগ একদিকে যেমন দেশের উন্নয়ন করছে, অন্যদিকে বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কাজ করছে। এ সরকারের জন্যই দেশে প্রচুর পরিমাণ উন্নয়ন হয়েছে; দেশ হয়েছে উন্নয়নশীল দেশ। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ হবে মধ্যেম আয়ের দেশ।
সভায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, সহ সভাপতি সেলিনা জাহান লিটা, মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আ ফ ম গোলাম ফারুক রুবেল, দীপক কুমার রায়, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্ট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
সভায় রুহিয়া থানা আওয়ামী লীগের কমিটির অনুমোদন দেওয়া হয়।