মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

শেবাচিম হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক  বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক (নার্সিং সুপারেন্টেন্ডেন্ট) সেলিনা আক্তার (৫৭) করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ বৃহষ্পতিবার (১১ জুন) সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বানাপ শেবাচিম শাখার সভাপতি সিনিয়র স্টাফ নার্স মোঃ মোস্তাফিজুর রহমান।

এরআগে বুধবার (১০ জুন) দিবাগত রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে সেলিনা আক্তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেলিনা আক্তার শারিরীকভাবে সুস্থ হলেও তিনি ও তার পরিবারের সদস্যরা মানসিকভাবে কিছুটা ভেঙ্গে পরেছে বলে জানাগেছে। বিশেষ করে তার মেয়েকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসকের স্মরনাপন্য হতে হয়েছে।

শেবাচিম হাসপাতালে নার্সদের শতভাগ দায়িত্বপালন নিশ্চিতকরণসহ শৃঙ্খলা বজায় রাখতে সেলিনা পারভিন দায়িত্ব নেয়ার পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোআ প্রার্থনা করেছেন স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ), বরিশাল হেলথ জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।