মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াবাসহ গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি  ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজল ওরফে সাজন গাজীকে (২৭) ইয়াবাসহ গ্রেফতার করেছে গৌরনদী থানা পুলিশ।

গ্রেফতারকৃত সাজন গাজী নগরীর কাউনিয়া বিসিক রোড এলাকার খালপাড় বস্তির বাসিন্দা মৃত কামরুল গাজী পুত্র। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার চৌকস এসআই আসাদুজ্জামান খান জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় তাঁরাকুপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হলেও সজল ওরফে সাজন গাজীকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, খবর নিয়ে জানা গেছে ইয়াবাসহ গ্রেফতারকৃতর বিরুদ্ধে বরিশাল কোতয়ালী ও কাউনিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে একটি মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ওসি আরও জানান, ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় সজল ওরফে সাজন গাজীর (২৭) বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।