মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

চিলমারীতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন বৃহস্পতিবার সকালে তিনি মারা যায়। এর আগে স্বাস্থ্যবিভাগে বারবার জানানোর পরও নমুনা সংগ্রহ করেনি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ফকিরেরহাট এলাকার নাসির মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪২) সপ্তাহখানেক আগে নারায়ণগঞ্জ থেকে জ্বর, সর্দি, পেট ব্যথা নিয়ে চিলমারীর বাড়িতে আসেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। এ অবস্থায় রাতে শরীরের অবনতি হলে বৃহস্পতিবার সকালে মারা যায়।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল ইসরাম মঞ্জু জানান, শফিকুল ইসলাম করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসলে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে বারবার নমুনা সংগ্রহ করতে বলা হলেও তারা নমুনা সংগ্রহ করেননি। এদিকে বৃহস্পতিবার সকালে সে মারা যায়।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, জনবল সংকটের কারণে আগে নমুনা সংগ্রহ করা যায়নি। বৃহস্পতিবার মারা যাওয়ার পর নমুনা নেয়ার প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ জানান, করোনা উপসর্গে মারা যাওয়ার কারণে কেউ দাফনে অংশ নিতে চাচ্ছেনা। ফলে ইসলামী ফাউন্ডেশনের লোকজনদের সেখানে পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করছে।