মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

আগৈলঝাড়ায় করোনার উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি  বরিশালের আগৈলঝাড়ায় করোনার উপসর্গ নিয়ে এক কিশোরের (১৭) মৃত্যু হয়েছে। পরে তার নমুনা সংগ্রহ করার পর বিশেষ স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জ্বর, সর্দি ও কাশি নিয়ে মৃত ওই কিশোরের বাড়িসহ পাশ্ববর্তী ২০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

অপরদিকে নতুন করে পুলিশ, চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টসহ গত ২৪ ঘন্টায় বরিশালে নতুন করে ৫১ জন ব্যক্তির শরীরের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৮১০ জন। নতুন করে করোনা আক্রান্ত দুইজনসহ জেলায় মোট ১২৭ জন ব্যক্তি সুস্থ্যতা লাভ করে বাড়িতে ফিরেছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার ১০ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

উপজেলা পরিসংখ্যানে অদ্যবধি বাবুগঞ্জ উপজেলায় ৩২ জন, উজিরপুরে ২৯ জন, বাকেরগঞ্জে ২৬ জন, মেহেন্দীগঞ্জে ১৫ জন, হিজলায় ছয়জন, বানারীপাড়ায় ১৯ জন, মুলাদীতে ১২ জন, গৌরনদীতে ১৬ জন, আগৈলঝাড়া উপজেলায় ১০ জন, জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসক, নার্স ও মেডিক্যাল কলেজের ছাত্র ও স্টাফসহ ১১৩ জন, পুলিশসহ নগরীর বিভিন্ন এলাকার ৫৩২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।