মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে জমজমাট মৎস্য বাজার, স্বাস্থ্যবিধির বালাই নেই

শামীম আহমেদ  কোভিড-১৯ করোনা প্রতিরোধে ও সংক্রমণে সরকারী নির্দেশনা পুরোটাই অমান্য করে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দাসেরহাট নামক এলাকায় প্রতিদিন জমজমাটভাবে পোনা মাছের পাইকারি বাজারে কয়েক হাজার লোকের সমাগম ঘটছে।

স্থানীয়রা বলেন, প্রতিদিন সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত করোনা সংক্রমতি এলাকা হিসেবে পরিচিত মাদারীপুর পাশ্ববর্তী গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকের সমাগম হয় এই হাটে। পোনামাছের হাটে দেখা গেছে, আগত ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে নেই কোন স্বাস্থ্যবিধি শারিরীক ও কোন সামাজিক দুরত্ব, মুখে ব্যবহার করছে না কোন মাস্ক। সরকারি স্বাস্থ্যবিধির কোন নির্দেশনার বালাই নেই এখানকার হাটে। প্রতিদিন কয়েক হাজার লোকের সমাগম হলেও হাটের ক্রেতা ও বিক্রেতারা কেউ স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্বের বিষয়টি কর্ণপাত করছেন না।

স্থানীয় দাসেরহাট বাজারের ব্যবসায়ীরা বলেন, স্থানীয় লোকাল প্রশাসনের উদাসিনতার কারণে বিভিন্ন সংক্রমিত জেলা থেকে আগত ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মানার ফলে এ হাটের মাধ্যমেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জোরালো ভূমিকা পালন করতে হবে বলেও মনে করছেন স্থানীয় সচেতন মহল।