মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৮
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে ১৪০ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট  বরিশালে ডিবি পুলিশের অভিযানে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উভয়ের কাছ থেকে সর্বমোট ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতের এই অভিযানে গ্রেপ্তার দুর্জয় মুখার্জী ওরফে খোকন (৪৮) ও শুক্রবার সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাইরুল আলমের নেতৃত্বাধীন টিম।

ডিবি পুলিশ জানায়- সুমন ও খোকন উভয়ে চিহ্নিত মাদক বিক্রেতা। মাদক সংক্রান্তে তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশ কর্মকর্তা খাইরুল আলম জানান, মহানগরীর কোতয়ালি মডেল থানাধীন বিসিসি ২৩ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডস্থ কেরানী বাড়ীর পোল সংলগ্ন ‘ওয়েলকাম টেইলার্স’ নামক দোকানের সামনে থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্জয় মুখার্জী ওরফে খোকনকে গ্রেপ্তার করেন।

এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার খোকন ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা গ্রামের মৃত শিশির মুখার্জীর ছেলে। তবে সে বরিশাল শহরের হাসপাতাল রোড ঝাউতলা তৃতীয় গলির শামীম মিয়ার বাসার ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছে।

এদিকে শুক্রবার বেলা দেড়টার দিকে নবগ্রাম রোডস্থ হাতেম আলী কলেজ চৌরাস্তার লেক সংলগ্ন ‘কান্তা জেনারেল স্টোর’ নামক দোকানের সামনে থেকে সুমন বিশ্বাস নামের ওই মাদক বিক্রেতাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন খাইরুল আলম। গ্রেপ্তার সুমন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রামের মো. মোতাহার বিশ্বাসের ছেলে।

ডিবি পুলিশ এই দুটি ঘটনায় উভয় মাদক বিক্রেতার বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।