মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৮
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

পিরোজপুরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরের মঠবাড়িয়ায় রহিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। আগুনে ওই গৃহবধূ শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়ে সে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ঘোষের টিকিকাটা গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। আহত গৃহবধূ ঘোষের টিকিকাটা গ্রামের মো. ইমাম হোসেনের স্ত্রী। এ ঘটনার পর স্বামী গা ঢাকা দিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ ওই গৃহবধূ রাত ৮টার দিকে ক্ষোভে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। প্রতিবেশীরা টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাতে তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে গৃহবধূর শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান মিলু বলেন, থানায় এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।