মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেপটিক ট্যাংকে পড়ে ২ জনের মৃত্যু ও তাদেরকে উদ্ধার করতে গিয়ে একজন ফায়ার সার্ভিসের কর্মীও আহত হয়েছেন।
শুক্রবার ১২ জুন সকাল ৯ টায় ফুলবাড়ী উপজেলার গংগারহাট বাজার সংলগ্ন প্রভাষক আব্দুল আউয়ালের বাড়ীর সেফটিক ট্যাংকের কাজ করতে নেমে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আল আমিন(২৫) ও গংগার হাট বাজার সংলগ্ন আজোয়াটারী গ্রামেন সাহেব আলীর ছেলে সুজন মিয়া(৩৫)। এসময় নাগেশ্বরী ফায়ার সার্ভিসের আবুল হোসেন নামের একজন কর্মীও আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে সেপটিক ট্যাংকের কাঠ খুলতে গিয়ে ট্যাংকের ভিতরে পড়ে যান আল আমিন। তাকে উদ্ধার করতে রশি নিয়ে ঢুকে পড়েন সুজন মিয়া। কিন্তু সুজনের রশি ট্যাংকের ভিতরে খুলে পড়ে যাওয়ায় দুজনেই উঠে আসতে ব্যর্থ হন। ফলে স্থানীয়রা নাগেশ্বরীর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের মৃত দেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস স্টর অফিসার ইমনের নেতৃত্বে এ উদ্ধার কাজ চালানো হয়। স্টর অফিসার ইমন তাদের মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।