নিজস্ব প্রতিবেদক বরিশালে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পড়ার অপরাধে ২ জনকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার ১২ জুন সকাল থেকে বরিশালের বাংলাবাজার, পুলিশ লাইন, আমতলার মোড় এলাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে ১জন দোকানদার ও ১জন পথচারীকে মাস্ক না পড়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষায় আইনানুগ দায়িত্ব পালন করেন মেট্রোপলিটন পুলিশ এর একটি টিম।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান যে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।