বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৩
শিরোনাম :
বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

তালতলী উপজেলা নির্বাচনে আ’লীগ প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত

ডেক্সরিপোর্ট: বরগুনার জেলার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি ২৭ হাজার ৮৭১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু আনারস মার্কায় পেয়েছেন ১০ হাজার ৯১৩ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক তালা মার্কায় ২১ হাজার ৯৫ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম বাবুল পাটোয়ারী চশমা মার্কায় পেয়েছেন ৬ হাজার ৬০১ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিকা নাজনীন কলস মার্কায় ১৪ হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুন্নাহার সাথী ফুটবল মার্কায় পেয়েছেন ১৪ হাজার ৪০৪ ভোট।
উপজেলার ৩০টি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ২০১৩ সালের ১১ জানুয়ারি তালতলী থানাকে উপজেলায় রূপান্তর করে গেজেট প্রকাশ করে। উপজেলার নারী-পুরুষ মিলিয়ে ৬৮ হাজার ৭০৯ ভোট রয়েছে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো এ নির্বাচনে ৬০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন অলিগলি উৎসবের জনপদে পরিণত হয়েছে।