মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে চাঁদা না দেয়ায় গাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ঘাতক রাব্বী আটক

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীতে চাঁদার টাকা না দেয়ায় মামুন মাতুব্বর(৪০) নামে গাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় নগরীর রূপাতলী রাঢ়ি বাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মাদকাসক্ত রাব্বীকে পুলিশ আটক করেছে।

নিহত মামুন ওই এলাকার আলআমিন মৃধার বাড়ি দির্ঘদিন ধরে ভাড়া থাকতেন। সে পটুয়াখালীর ছোট বিঘাই এলাকার সোবাহান মাতুব্বরের ছেলে। মামুন পেশায় একজন গাছ ব্যবসায়ী এবং ২ সন্তানের জনক।

আটক রাব্বী একই এলাকার রফিক মৃধার ছেলে।

নিহতের স্ত্রী মুন্নি বেগম জানান, তার স্বামী মামুন বিভিন্নস্থান থেকে গাছ ক্রয় করে কেটে নিয়ে বিক্রি করেন। ঘটনাস্থলের পাশেই একটি গাছ ক্রয় করে তা কাটা শুরু করেন শুক্রবার। গাছ কাটতে দেখে ঘাতক রাব্বী ও তার সহযোগী জিসান, লিমনসহ ৫/৭ জন চাঁদা দাবি করে। গাছ কাটা শেষ হলে ওই টাকা দেয়ার নির্দেশ দেয় রাব্বী। গাছ কাটা শেষ করে আমার স্বামী বাড়িতে খাবার খেতে আসে। বাড়িতে পৌঁছার পূর্বে রাব্বী ও তার সহযোগিরা পথরোধ করে চাঁদার টাকা দাবি করে। এ নিয়ে মামুনের সাথে রাব্বী ও তার সহযোগিদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাব্বী ও তার সহযোগিরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রাখে।

স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, ঘটনার পরপরই মামুনের ঘাতক রাব্বীকে আটক করা হয়েছে। এছাড়া ময়না তদন্তের জন্য মামুনের মরদেহ মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।