শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরগুনায় নিখোঁজ যুবকের অর্ধঝুলন্ত মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি  বরগুনা জেলার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে ছোনবুনিয়া গ্রাম থেকে মো. আল-আমীন (২৫) নামে এক যুবকের অর্ধঝুলন্ত মরদেহ উদ্ধার করছে বামনা থানা পুলিশ। সে একই গ্রামের প্রবাসী আ. খালেক এর একমাত্র ছেলে। তিনি দুইদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তবে এটি আত্মহত্যা না হত্যা এ নিয়ে এলাকায় গুঞ্জন দেখা দিয়েছে।

আজ শুক্রবার সকালে বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে মো.রশিদ খানের বাগানে একটি পেয়ারা গাছের সাথে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করলে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে।

এ ঘটনায় নিহতের বড় বোন রুমা বেগম বাদী হয়ে আজ দুপুর ১টার দিকে বামনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠায় পুলিশ। তবে এটি আত্মহত্যা না হত্যা এ নিয়ে গুঞ্জন চলছে বামনা উপজেলা ব্যাপী।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয়রা জানায়, আল-আমীন আটমাস পূর্বে পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে। এ বিয়ে তার মা ও বোনেরা মেনে নেয়নি। প্রতিদিন ওই স্ত্রীকে তার পরিবারের লোকেরা নির্যাতন করতো। একপর্যায়ে গত তিন মাস পূর্বে আল-আমীনের স্ত্রী কুলসুম বেগম এ বাড়ি ছেড়ে চলে যায়। আল-আমীন তার স্ত্রীকে ফিরিয়ে আনতে মা ও বোনকে অনুরোধ করে। এ নিয়ে গত কয়েকদিন ধরে তার বোন ও মায়ের সাথে বিবাদ চলছিলো। একপর্যায়ে সে গত বুধবার বাড়ি ছেড়ে চলে যায়। দুই দিন পরিবারের লোকজন তার কোন খোঁজ নেয়নি। পরে আজ সকালে আল আমীনের মরদেহ বাগানে ঝুলে থাকতে দেখতে পায় এলাকাবাসীরা।

প্রত্যক্ষদর্শিরা জানায়, যে পেয়ারা গাছটিতে আলামিনের অর্ধঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে সেখানে সহজে কোন মানুষ গলায় ফাঁস দিলে মারা যায় না। তার পা দুটো সম্পূর্ন মাটিতে ভাজ করা ছিলো।

নিহত আল-আমীনের বোন রুমা বেগম জানায়,আমার ভাই কেনো গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু জানি না। তবে তার স্ত্রী চলে যাওয়ায় হয়তো সে মানষিকভাবে বিপর্যস্ত ছিলো।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এসএম মাসুদুজ্জামান বলেন,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।