মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৮
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

পটুয়াখালীতে করোনা আক্রান্ত দুই অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলার কলাপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে দুই অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান (৬৫) করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত তিনটায় বরিশালে আলেকান্দা সড়কের বাসায় মারা গেছেন। একইদিন রাতে রাজধানী ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক (৭২)। তিনি পৌরশহরের রহমতপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, তাঁর সর্দি-কাশি ছিল। প্রথমে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নেন। এরপর গত ৬ জুন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসা নেন। তাঁর এবং তাঁর স্ত্রীর নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে। এরপর ৮ জুন তাঁদের দু’জনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার উত্তরার কুয়েত মৈত্রী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

অপর অবসরপ্রাপ্ত শিক্ষক ফুলবুনিয়া গ্রামের ওই ব্যক্তি বরিশাল শহরের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তাঁর সর্দি-কাশিসহ শারীরিক অসুস্থতা ছিল বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, দু’জনেরই মৃত্যুর সংবাদ জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের দাফন কাজে যারা নিয়োজিত তাদেরকে ইতিমধ্যেই আমি জানিয়েছি। আমার চিকিৎসকসহ মাঠকর্মীদের দাফন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিযুক্ত করা হয়েছে।

একজনকে কলাপাড়া পৌরশহরে এবং অপরজনকে ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামে দাফন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন,করোনায় আক্রান্ত হওয়া ব্যক্তিদের এলাকা আগে থেকেই লকডাউন করেছিলাম। এখন আরও কঠোরভাবে ওইসব এলাকাসহ পাশ্ববর্তী এলাকা লকডাউন করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।