কামরুজ্জামান শাহীন.ভোলা ভোলার বোরহানউদ্দিনউপজেলায় এক কেজি গাঁজাসহ মো. শাহাবুদ্দিন (২৮) ও মো. রাকিব (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার(১২জুন)দুপুর ২টার দিকে উপজেলার কুঞ্জের হাট কাচিয়া ইউনিয়নের ৭ নংওয়ার্ড এলাকা হইতে তাদের আটক করা হয়।
আটককৃত মো. শাহাবুদ্দিন ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩ নংওয়ার্ডের চরজহির উদ্দিন এলাকার মো.কুন্টির ছেলেও মো. রাকিব একই এলাকার মো. কালামের ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানাযায়, শুকবার দুপুর ২টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এসআই) নিঃ মো.মিলন হালদার ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাটকাচিয়া ইউনিয়নের ৭ন ং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. শাহাবুদ্দিন ও মো.রাকিব নামে দুই যুবককে এক কেজি গাঁজা সহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।