শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে পুলিশ সদস্যসহ ৫২ জনের করোনা শনাক্ত

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৮৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এবং করোনা আক্রান্ত ২ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। এতে করে মোট ১২৯ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ০১ জন ব্যক্তির তথ্য পাওয়া গেছে। এ নিয়ে জেলায় ১১ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১২ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলাধীন ২ জন, উজিরপুর ও বানারীপাড়া উপজেলায় ১ জন করে ২ জন, গৌরনদী উপজেলার ৪ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন, জেলা পুলিশের ৩ জন, রেঞ্জ কার্যালয়ের ১ জন পুলিশ সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স ও ১ জন স্টাফ, নগরীর কাশীপুর এলাকার ৭ জন, রুপাতলি এলাকার ৪ জন, প্যারারা রোড ও কাউনিয়া প্রত্যেক এলাকার ৩ জন করে ৬ জন, নাজির মহল্লা ও বগুড়া রোড প্রত্যেক এলাকার ২ জন করে ৪ জন, আলেকান্দা, চকবাজার, বটতলা, পুলিশ লাইন, সদর হাসপাতাল রোড, ভাটিখানা, সদর উপজেলা পরিষদ এলাকা প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন, ব্যাংকে কর্মরত ২ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫২ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।