বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:০১
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

কলাপাড়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাঙ্গালী-চীনা শ্রমিকদের সংঘর্ষে চীনা শ্রমিক নিহত

ডেক্সরিপোর্ট: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে কমর্রত এক চায়না নাগরিককে মৃত্যু হয়েছে। বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাং ইয়াং ফাং (২৬) নামের ওই নাগরিকের মৃত্যু হয়।

এ নিয়ে মঙ্গলবার বিকেলে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে বাঙ্গালী ও চায়না শ্রমিকদের মধ্যে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় দুই জনের মৃত্যু হলো। যার মধ্যে গতকাল বাঙালি সাবিন্দ্র দাস (৩২) নামের এক শ্রমিক রয়েছে। এছাড়া এ ঘটনায় আরো ৫ চায়না নাগরিকসহ ৭ জন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। তিনি বলেন, মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে কমর্রত অবস্থায় উপর থেকে পড়ে সাবিন্দ্র দাস (৩২) নামের এক বাঙালী শ্রমিক নিহত হয়। এ ঘটনায় বাঙালী অনান্য শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সেখানে কর্মরত চায়না শ্রমিক/কর্মকর্তাদের হামলা চালায়। এতে ৬ চায়নার শ্রমিক ও দুই বাঙালী শ্রমিক আহত হয়।

আহতদের প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাত ২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় জাং ইয়াং ফাং (২৬) নামের এক চায়না নাগরিক মারা যান।

 বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকে দ্রুততার সাথে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এছাড়া চায়না-বাংলাদেশ বন্ধু রাষ্ট্র। তাই বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, বুধবার রাত ৩ টা ৫০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাং ইয়াং ফাং (২৬)। তার মাথায় আঘাত ছিলো এবং প্রচুর রক্তক্ষরণে মারা যায়। এছাড়া আহত বাকি ৫ চায়না নাগরীককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখান থেকে তাদের স্কায়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে চায়না নাগরীক জাং ইয়াং ফাং (২৬) নিহত হওয়ার ঘটনায় ভবিষ্যতে কোন মামলা মোকদ্দমা করা হবে না দাবি করে বিনা ময়না তদন্তে তার লাশ গ্রহনের জন্য বরিশাল জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট’র নিকট আবেদন করেছেন তাপ বিদ্যু কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার লিউ সি।

এছাড়া আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বাঙ্গালী শ্রমিকদের চিকিৎসার খোজ খবর নেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, ডিআইজি শফিকুল ইসলাম, পটুয়াখালীর এডিসি হেমায়েত উদ্দিন।