নিজস্ব প্রতিবেদক বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন মোঃ শহিদুল ইসলামের নিজ জমির উপরে লাগানো রেন্টি গাছ কেটে নিয়ে যাচ্ছিল প্রতিপক্ষ নুর মোহাম্মদ হাং ও তার তিন ছেলে রিপন আলামিন ফেরদৌস সহ ১০-১৫ জনের একটি দল গাছগুলোর মূল্য প্রায় এক লক্ষ টাকা।
গাছ কাটা এবং নেওয়ার সময় মোঃ শহিদুল ইসলাম বাধা দিলে তাকে মেরে ফেলা সহ মিথ্যা মামলার হুমকি দেয় প্রতিপক্ষ। এসময় নিরুপায় হয়ে মোঃ শহিদুল ইসলাম পিতা ঃ জিন্নাত আলী, কড়াপুর ইউনিয়ন, ধর্মাদি মোল্লার বাজার থেকে ৯৯৯ কল করে।
সাড়া পেয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানার পুলিশ সদস্যরা এবং ঘটনার সত্যতা দেখতে পেয়ে গাছ কাটা এবং নেয়া বন্ধ করে দেন। উভয়কে পক্ষকে থানায় হাজির হওয়ার জন্য মৌখিক নোটিশ দেয়।