মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:১০
শিরোনাম :
স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের শোক

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাব। শনিবার (১৩ জুন) এক শোকবার্তায় মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারালো বলে মন্তব্য করেন ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া মিয়া।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

শোক বার্তায় উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া মিয়া বলেন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সকল গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিমের ভূমিকা ছিল অপরিসীম। তার মৃত্যুতে আমরা দেশ ও জনগণের জন্য নিবেদিত সত্যিকারের একজন রাজনীতিবিদকে হারালাম।বর্ষীয়ান এ রাজনৈতিক ব্যক্তির মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি শোকবার্তায় মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।