মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৬
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

তজুমদ্দিনে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

আরিফ হোসেন,তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে অটোরিক্সার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ তার পিতা-মাতার নিকট হস্তাস্তর করেন পুলিশ।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার শশীগঞ্জ মধ্য বাজারে উত্তমের চায়ের দোকানে নাস্তা নিতে আসেন ঝিলিক (৭) নামের একটি শিশু। নাস্তা নিয়ে বাসায় ফেরার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ব্যাটারী চালিত অটোরিক্সা শিশুটিকে পিছন থেকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। এ সময় অটোরিক্সাটি তার গায়ের উপর উঠে যায়। এ সময় অটোরিক্সাটি দ্রুতগতিতে চালিয়ে ড্রাইভার পালিয়ে যায়।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ঝিলিক উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দাসপাড়া গ্রামের রণজিৎ ওরফে রনার মেয়ে।

তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, নিহত ঝিলিকের পরিবারের অভিযোগ না থাকায় লাশ বাবা-মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে।