সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

গোপালগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর দাফন সম্পন্ন

ডেক্সরিপোর্ট  রাষ্ট্রীয় মর্যাদায় গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

রোববার (১৪ জুন) গোপালগঞ্জ সদরের কেকানিয়া গ্রামে পৌঁছায় ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ। এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয়। শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ। পরে স্থানীয় কেকানিয়া মাদ্রাসা মাঠে এ জানাজায় স্বাস্থ্যবিধি মেনে কয়েক হাজার মানুষ অংশ নেন।

তারা ধর্ম প্রতিমন্ত্রীর আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে।

শনিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী। দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।