রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৫১
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

শেবাচিমের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত এবং অপর তিন জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

হাসপাতালটির পরিচালক ডা. বাকির হোসেন জানান, রবিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে করোনা ওয়ার্ডে মারা যান পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধা। গত ১২ জুন করোনা উপসর্গ নিয়ে ওই বৃদ্ধা করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

তিনি জানান, শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে মারা যান পটুয়াখালী সদর উপজেলার চাঙ্গাখালী এলাকার ৫৮ বছরের এক ব্যক্তি। ১২ জুন সকালে ওই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হন। শনিবার রাতে তার নমুনা পজিটিভ শনাক্ত হয়।

হাসপাতালটির পরিচালক জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মারা যান বরিশালের বাবুগঞ্জ উপজেলার মুশুরিয়া এলাকার ৭৫ বছরের এক বৃদ্ধ। শনিবার বিকাল সোয়া ৫টার দিকে করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তিকে তার স্বজনরা ভর্তি করেন। ভর্তির কিছুক্ষণ পর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

ডা. বাকির হোসেন আরও জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশাল সদর উপজেলার বড়ইকান্দি এলাকার ৬০ বছরের এক বৃদ্ধ। গত ১৩ জুন দুপুর দেড়টার দিকে করোনা উপসর্গ নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।