শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:৪৮
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ভাণ্ডারিয়ায় করোনার উপসর্গে ২ জনের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুর জেলার ভান্ডরিয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাণ্ডারিয়ায় মোট ছয়জন করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে বারেক হাওলাদার (৬০) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গুচ্ছগ্রাম আশ্রয়নে ওই বৃদ্ধ মারা যান। তিনি গত চারদিন ধরে সর্দি-জ্বরে ভূগছিলেন।

এর আগে, রোববার দুপুরে গৌতম মণ্ডল (৫০) নামে এ পান ব্যবসায়ীর মৃত্যু হয়। ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, সবজি বিক্রেতা বারেক হাওলাদার গত চারদিন আগে সর্দি-জ্বরে আক্রান্ত হন। তিনদিন আগে তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়। সে পরামর্শ উপেক্ষা করে শনিবার ওই বৃদ্ধ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে যান। সেখানে চিকিৎসক তাকে করোনা ইউনিটে ভর্তির নির্দেশনা দিয়ে ভর্তির যাবতীয় কাগজপত্র দেন । কিন্তু তিনি হাসপাতাল থেকে পালিয়ে বাড়িতে চলে আসেন। রোববার রাতে তার মৃত্যু হয়। রাতে তার করোনা পরীক্ষার জন্য চিকিৎসক নমুনা সংগ্রহ করে। রাতেই প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ সংলগ্ন পৌর কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়।

তিনি আরও জানান, ভাণ্ডারিয়ায় এ পর্যন্ত ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন যাদের ১৬জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।