বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:১৪
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

ঠাকুরগাঁওয়ে বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বই বিতরন অনুষ্ঠিত হয়।
 জেলা সমাজসেবা উপ পরিচালক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী ।
 সভায় পৌর শহরের ১ হাজার ১৩৮ জন বয়স্ক, ৪৭০ জন বিধবা ও ৩৮৬ জন প্রতিবন্ধীর মাঝে বই বিতরন করা হয়। এ সময় পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ১২৬ জন বয়স্ক, ৪১ জন বিধবা ও ৭০ জন প্রতিবন্ধীকে অতিরিক্ত ভাতা ভোগীর মাঝেও বই বিতরন করা হয়।