বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৫৯
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

কুয়াকাটায় আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি কুয়াকাটার আবাসিক হোটেল সিকদার রিসোর্ট এন্ড ভিলাসে এক চীনা নাগরিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

সোমবার শেষ বিকেলে ওই রিসোর্টের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিক এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ওই বিদেশী নাগরিক বরগুনার তালতলীর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিসনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

লি.চ্যাং (৩২) নামের ওই চীনা নাগরিক সিকদার রিসোর্টের ১০১১নং ভিলায় গত বছরের নভেম্বর থেকে অবস্থান করছিলেন বলে রিসোর্টের ম্যানেজার ফয়সাল আহম্মেদ জানিয়েছেন।

সিসি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ জানায়, সোমবার (১৫ জুন) বিকেলের কোন একসময় লি.চ্যাং ওই রিসোর্টের ছয়তলা ভবনের (টাওয়ার বিল্ডিং) দিকে যান। এরপর ৫টা ৩৫ মিনিটের দিকে ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার শব্দে রিসোর্টের রিসিভশনের কর্মীরা দৌঁড়ে এসে তার নিথর দেহ দেখতে পান। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।

কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহম্মেদ ও মহিপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনা স্থলে যান। সোমবার রাত ৯টার দিকে লাশের সুরতহাল সম্পন্ন করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি কথা জানায় পুলিশ।