শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:২০
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

বরিশালে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট:বরিশালের এক যুবককে মারধর করে টাকা ও মোবাইল নিয়ে যাওয়ার পর তা উদ্ধার করল গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেই সাথে শহরের বিভিন্ন এলাকা থেকে বুধবার রাত ৯টার দিকে ৩ ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে রাত ৮টার দিকে শহরের রাজা বাহাদুর সড়ক এলাকায় আকাশ দেবনাথ (২২) নামে এক যুবককে মারধর করে সাথে থাকা ৫ হাজার ৩৪৯ টাকা ও একটি মোবাইল নিয়ে যায় ছিনতাইকারীরা।

ছিনতাইয়ের শিকার আকাশ বরিশাল শহরের ভাটিখানা ষোলবাড়ি এলাকার কালা চান দেবনাথের ছেলে। তিনি হিমালয় নামে একটি কসমেটিকস ডিলারের ডেলিভারি ম্যান।

এই যুবক জানিয়েছে- কাজ শেষে রাতে বাইসাইকেল নিয়ে সদর রোড থেকে চাঁদমারী যাওয়ার পথে রাজা বাহাদুর রোডে তিন যুবক তার গতিরোধ করে। একপর্যায়ে তারা সাইকেল থেকে তাকে নামিয়ে একটি বাসার গেটে ভেতরে ঢুকিয়ে মারধর করে নগদ টাকা ও নিজের ব্যবহৃত মুঠোফোনটি নিয়ে যায়।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ জানায়- ছিনতাইয়ের খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম সাথে সাথে অভিযান শুরু করেন। ঘণ্টা খানেকের মাথায় শহরের কেডিসিসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত হৃদয়, মঞ্জু মৃধা ও আছিবকে গ্রেপ্তার করে। সেই সাথে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনিয়ে নেওয়া সমুদয় টাকা ও আকাশের মোবাইল ফোনটি।

এসআই দেলোয়ার হোসেন জানান- এই ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।