বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:১৫
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

বরিশালের মড়কখোলা এলাকায় ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক

ডেক্সরিপোর্ট:বরিশাল নগরী থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের শহরের মড়কখোলা পুল এলাকার একটি প্রতিষ্ঠানের সামনে থেকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন  ঝালকাঠি শেখেরহাট গ্রামের জালাল হাওলাদারের ছেলে রুমন হাওলাদার (২৬) এবং বরিশাল শহরের পশ্চিম কাউনিয়া হওলাদার লেনের লুৎফর রহমান হাওলাদারের ছেলে শফিকুল ইসলাম (৩০)।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে- আটক দুইজন ফেন্সিডিলগুলো বিক্রির অপেক্ষায় ছিলেন। ওই সময় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। তখন তাদের সাথে থাকা একটি ব্যাগ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটকের পরে তারা স্বীকার করেছে ফেন্সিডিলের মালিক ঝালকাঠি জেলার আবুল হোসেনের ছেলে এজাজ হোসেনের।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন  জানান, এজাজেরর কাছ থেকে ফেন্সিডিল এনে শফিক ও রুমান বরিশালে বিক্রি করতেন।

এই ঘটনায় তাদের তিনজনকে অভিযুক্ত করে কাউনিয়া থানায় একটি মামলা করা হয়েছে।