ডেক্সরিপোর্ট:বরিশাল নগরীতে চলন্ত অটোরিকশায় পুরুষাঙ্গ দেখিয়ে নারী যাত্রীকে যৌন হয়রানির দায়ে আটক মো. মাসুম বিল্লাহ (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার শিকার কাউনিয়া থানার দক্ষিণ পলাশপুরের জিহাদুল ইসলাম এর স্ত্রী আফসিন ইসলাম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় গতকাল মামলাটি দায়ের করেন (যার নং ১৭)।
কাশিপুর ইউনিয়নের গণপাড়া এলাকার মোসলেম’র পুত্র মাসুম বিল্লাহ কাশিপুর বাজারের ওয়ালটন শো-রুমে চাকুরী করতো। গত বুধবার বিকেলে ওই নারী নথুল্লাবাদের উদ্দেশ্যে বরিশাল নগরীর জেল খানার মোড় থেকে অটো গাড়িতে উঠেন। অটোতে বসা মাসুম তার প্যান্টের চেইন খুলে গৃহবধূকে গোপনাঙ্গ দেখাতে থাকে। ওই নারীর যাওয়ার কথা ছিলো নথুল্লাবাদ কিন্তু পথি মধ্যেই নতুন বাজার এলাকায় নেমে যান তিনি।
তবে তিনি মাসুমের এহেন কান্ড মোবাইলে ভিডিও করে। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তারা ভিডিওটি ফেসবুকে আপলোড করে। এমন ঘটনা নজরে আসে বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের। তিনি বরিশাল মেট্টোপলিটন পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চকে বিষয়টির দায়িত্ব দেন।
ক্রাইম ব্র্যাঞ্চ’র সদস্য ওবায়েদুল ইসলাম টানা কয়েক ঘন্টা অনুসন্ধান করে রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর কাশিপুর বাজারের মনোয়ারা মঞ্জিল থেকে মাসুম বিল্লাহকে আটক করেন।
এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এয়ারপোর্ট থানার এসআই আকতার হোসেন। তিনি এসে মাসুমকে আটক করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস.এম. মাহবুব-উল-আলম জানান, আটককৃত মাসুমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।