বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৩৮
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায়: গ্রেফতার-২

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের চন্ডি কুমার ঘোষ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন-নড়াইলের কালিয়া উপজেলার কাঠাধুরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশরাফুল টিটু ও নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে ইমরুল মলি­ক।

এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ১৭ জুন দুপুরে চন্ডি সোনালী ব্যাংক নড়াইলের মহাজন বাজার শাখা থেকে টাকা তুলে বাড়িতে ফিরছিলেন। পথে নড়াইলের লুটিয়ার খাজুরতলায় পোঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় চন্ডি কুমার ঘোষ নামে এক ব্যবসায়ীকে নড়াইলের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার গভির রাতে নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।