বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

বরিশালে র‌্যাবের অভিযানে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরী থেকে এক ভুয়া সংবাদিককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। নগরীর ধান গবেষণা এলাকার একটি বাসা থেকে মো. মাসুদ আলম (২৬) নামের ওই ব্যক্তিকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। মাসুদ কখনও কখনও নিজেকে এসডি টিভির বরিশাল বিভাগে ব্যুরো চিফ আবার কখনও সিকিউরিটি কোম্পানির মালিক পরিচয় দিয়ে আসছিলেন।

এছাড়াও সে নিজেকে শিল্পপতি পরিচয় দিয়ে দীর্ঘ দিন যাবৎ সহজ সরল লোকজনকে চাকুরীর প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে। র‌্যাবের একটি দায়িত্বশীল শনিবার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব সূত্র জানায়- কথিত এসডি টিভির চেয়ারম্যান তোফিজ উদ্দিন ওরফে সবুজ শাহী’র প্ররোচনায় ও যোগসাজোশে দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক নিয়োগ দেওয়ার নামে মাসুদ আলম প্রচার চালিয়ে আসাসহ আইডিকার্ড ও দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেয়। এসব অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ধান গবেষণা রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে অনুমোদনহীন এসডি টিভি চ্যানেলের আইডিকার্ড সংবলিত ছবি এবং ম্যাসেঞ্জারে কথোপকোথনের ১২ টি স্ক্রিন শর্টের কপি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়াসহ সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে।

শনিবার দুপুরে এক ইমেল বার্তা র‌্যাব এই বিষয়টি নিশ্চিত করে জানায়, এই ঘটনায় মাসুদের বিরুদ্ধে মহানগরীর কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’