বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:১৫
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় ১২ পথচারী কে ১১ হাজার টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  বরিশালে নগরের দিন দিন প্রালঘাতী করোনা সংক্রমন বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর সংক্ষা বেড়ে যাওয়ার কারনে জেলা প্রশাসকের ভ্রম্যামান মোবাইল কোর্টের কার্যক্রম আরো জোড়দার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বরিশালে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ শনিবার (২০ই) জুন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ এর তত্ত্বাবধানে বরিশাল মহানগরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা।

সেনা বাহিনীর সহযোগীতায় এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি লঙ্ঘিত করার অপরাধ ও শারীরিক দূরত্ব উপেক্ষা করায় তপন ও বিনয় চক্রবর্তী কে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ২ হাজাট টাকা জরিমানা করা হয়। অপরদিকে বরিশাল মহানগরীর বিভিন্ন শপিংমল ও বাজার স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার শর্তসাপেক্ষে খোলা রাখার অনুমতি প্রদান করা হয়েছিল।

কিন্তু ব্যবসায়ীরা শর্ত চুক্তি অমান্য করে চকবাজারে একটি কাপড়ের দোকানের কোন বিক্রয়কর্মী মুখে মাস্ক ছিলনা বিধায় উক্ত দোকান মালিককে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫(২) ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। ব্রাইট ও লংমার্চ জুতোর দোকানের মালিককে বিক্রয়কর্মীর মাস্ক না পরা ও মাস্ক না সরবরাহ করার দায়ে একই আইনে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও নতুল্লাবাদ বান স্টান্ড, সদর রোডসহ বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি ৭ ব্যক্তিকে স্বাস্থ্যবিধি অমান্য করায় দণ্ডবিধি বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানেকালে জেলা প্রশাসকের মোবাইল কোর্টকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে সেনাবাহিনীর লেফটেন্যান্ট আহাদ খান সহ বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের একটি বিশেষ টিম।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা বলেন, বর্তমান করোনা সংক্রমন থেকে দূরে রাখা সহ সচেতনতা ও জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ভ্রাম্যমান মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

তাই তিনি সকলকে সচেতন হয়ে চলা ফেরা ও শারীরি দুরুত্ব বজায় রেখে নিয়মের আদেশ পালন করার আহবান জানান।