শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:০০
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার লালমোহন উপজেলা সদরের উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে প্রায় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করছেন।

শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে পৌনে ১০ টার দিকে হঠাৎ করে লালমোহন উত্তর বাজারের একটি দোকান থেকে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে স্থানীয় মানুষ চিৎকার করে উঠে। এতে মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে বোরহানউদ্দিন ও চরফ্যাশন থেকে আরও দু’টি ইউনিট এসে চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তার আগেই আগুনে কাঁচা মালের আড়ৎ, ফার্মেসি, চায়ের দোকান, মাংসের দোকানসহ অন্তত ১০টি দোকান পুড়ে চাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসাস রুমি ও পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন। সেসময় ইউএনও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি)মীর খায়রুল কবির এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।