সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনায় আক্রান্ত মাশরাফি

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শনিবার তার করোনা আক্রান্তের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বন্ধু বাবুল ও মাশরাফির মামা।

এছাড়া এমপি মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানিও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথম নমুনা পরীক্ষায় এমপি মাশরাফির কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। তবে বিষয়টি আরও নিশ্চিত হতে ফের তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।

মাশরাফির বন্ধু বাবুল জানান, কদিন ধরে জ্বরে ভুগছিলেন মাশরাফি। করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

এর আগে মাশরাফির শাশুড়ি ও স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশ হয়।

তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

মাশরাফি কিভাবে করোনায় আক্রান্ত হয়েছেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যায়নি। কারণ আক্রান্ত শাশুড়ি ও সুমির বড় বোনের সংস্পর্শে আসেননি তিনি।

বেশ কয়েকদিন আগে নড়াইল থেকে ঢাকায় ফিরে দুই সপ্তাহ মাশরাফি আলাদা একটি বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। তার পর বাসায় ফিরে সাবধানেই ছিলেন।