রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:১৪
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রিন্স তালুকদার: বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের ইমপেল প্রিপারেটরী এন্ড হাইস্কুলে সেবার অঙ্গিকার ও অসচেতনতার কাছে আপনার স্বপ্নগুলো যেন হেরে না যায় স্লোগানে বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিভিন্ন প্যাথলজী পরীক্ষাসেবা সহ, গাইনী বিশেষজ্ঞ ডাঃ উত্তম কুমার বকসী গাইনী রোগীদের চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন।

এছাড়াও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ খালেক আবদুল মতিন চক্ষু রোগীদের, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মেহেদী হাসান শাওন হৃদরোগীদের এবং ফিজিশিয়ান ও নিউট্রশনিস্ট ডাঃ সুপ্লব চন্দ্র ধর ডায়েবেটিকস, লিভার, কিডনীসহ বিভিন্ন রোগের চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ (কালাম মোল্লা), বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মাহমুদ বেগ, পরিচালক (প্রশাসন) সৈয়দ আবু বক্কার সিদ্দীক, পরিচালক (অর্থ) আবুল হাসানাত, পরিচালক ঈমাম জাফড়, পরিচালক গাজী আবদুল মাজেদ ও ইমপেল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের অধ্যক্ষ আবদুস সালাম।

এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ (কালাম মোল্লা) বলেন, নিম্ন আয়ের ও প্রান্তিক মানুষের চিকিৎসা সেবায় বরিশাল মেট্রোপলিটন হাসপাতাল এগিয়ে আসায় কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই, তারা চিকিৎসা সেবায় আরো ব্যাপক ভুমিকা পালন করবে, উন্নত চিকিৎসা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাড়াবে।

মেডিকেলক্যাম্পর আয়োজনকারী বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মাহমুদ বেগ বলেন, কম খরচে উন্নত চিকিৎসা সেবা দেয়ার প্রয়াস আমাদের অব্যাহত থাকবে। ক্যাম্প পরিদর্শন করে অতিথীগন ব্যাপক উচ্ছাস প্রকাশ করেন।