সোমবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:০৫
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

ঠাকুরগাঁওয়ে নাতীকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে গিয়ে নসিমনের ধাক্কায় নানার মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নাতীকে ভিটামিনএ প্লাস ক্যাপসুল খাওয়াতে গিয়ে নসিমনের ধাক্কায় নানার মৃত্যু হয়েছে। তার নাম কামাল হোসেন (৬০) ।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের মুথুরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন সদর উপজেলার রহিমানপুর বোল্লাপাড়া গ্রামের মৃত মনিরদ্দিনের ছেলে। জানা যায়, কামাল হোসেন তার নাতীকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে পাশের এক কেন্দ্রে নিয়ে যায়। বাড়ি ফিরে যাওয়ার পথে ধান বোঝাই একটি নসিমনের সাথে তার সাইকেলে সংঘর্ষ হলে ঘটনাস্থালেই সে মারা যায়। এ সময় তার নাতি রাস্তার পাশে পড়েগেলেও কোন ক্ষতি হয়নি নাতির।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার এসআই বেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন দাবি দাওয়া না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই কোন ধরনের মামলাও হয়নি।