বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:১৩
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বন্ধ হয়ে যেতে পারে বরিশাল-মজুচৌধুরী রুটের দুটি লঞ্চ

শামীম আহমেদ  বরিশাল-ভোলা ও মজুচৌধুরী হাট নৌরুটে সরকারী লিজকৃর্ত এসটি খিজির (৫) নৌযানকে সরকারী নৌরুট নিয়ম বিধি লঙ্ঘন করে অবৈধভাবে যাত্রী পরিবহন করার অনুমতি ও চলাচলের সুযোগ সৃষ্টি করে দেয়ার কারনে যাত্রীদের অভাবে নিয়মিত ব্যাক্তি মালিকানাধীন যাত্রী পরিবহন নৌ-যান লঞ্চ এমভি পারিজাত ও এমভি দোয়েল নামের লঞ্চ দুটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ সম্মুক্ষিণ হওয়ার কারনে যেকোন সময়ে যাত্রী পরবহন বন্ধ করে দেয়ার উপক্রম সৃষ্টি হয়েছে। এতে বরিশাল-ভোলা ও মজুচৌধুরী রুটের সাধারন যাত্রীদের চরম দূর্ভোগের শিকার হওয়ার আশংকা দেখা দিয়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় বরিশাল নৌ-বন্দর থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া এমভি পারিজাত ভোলার ইলিশা ঘাটে যাত্রী নামিয়ে দিয়ে পুনরায় সকাল ৯.২৫মিনিটে মজুচৌধুরী উর্দ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যায়। একই মালিকের অপর লঞ্চ এমভি দোয়েল পাখি ভোলার ইলিশা ঘাট থেকে যাত্রী নিয়ে সকাল ১০.৩০ মিনিটে যাত্রী নিয়ে পুনরায় মজু চৌধুরী উর্দ্দেশ্যে ঘাট ত্যাগ করবে।

অপরদিকে সরকারী লীজকৃর্ত সম্পদ এস.টি খিজির বিআইডব্লিউটি’র রুট পারমিট নিয়ম অনুযায়ী তারা সকাল সাড়ে ১১ টায় যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাট ত্যাগ করার অনুমতি রয়েছে।

এদিকে বেশ কিছুদিন যাবত এস.টি খিজির বিআইডব্লিউটি’র রুট পারমিট উপেক্ষা করে এবং বরিশাল থেকে ছেড়ে যাওয়া এমভি পারিজাত ঘাটে যাবার পূর্বেই ভোলার ইলিশা ঘাট থেকে যাত্রী নিয়ে সকাল পোনে নয়টার মধ্যে এসটি খিজির পল্টুন ত্যাগ করে চলে যায়।

এভাবে এস.টি খিজির ইলিশা ঘাট নৌ ইন্সেপেক্টর জসিম উদ্দিন ও সাজাহানের সহযোগীতায় অবৈধভাবে যাত্রী পরিবহন করার কারনে পরবর্তী সময়ে এমভি পারিজাত ঘাটে পৌছে যাত্রী নামিয়ে দিয়ে পুনরায় যাত্রী নাপেয়ে মজু চৌধুরীর উর্দ্দেশ্যে ছেড়ে যাওয়ার কারনে তারা অর্থনৈতিকভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছে এতে করে প্রতিদিন লোকসানের মুখে উক্ত লঞ্চ মালিক তাদের লঞ্চ চলাচলের ক্ষেত্রে একরকম বন্ধ করে দেয়ার মানুষিকভাবে চিন্তায় রয়েছে বলে লঞ্চের মাস্টার ও স্টার্পরা বলেন।

বরিশাল নৌ-বন্দর পল্টুন এলাকার ঘাট পরিচালনাকারী কর্মকর্তারা বলেন যদি বরিশাল থেকে পারিজাত ও দোয়েল পাখি লঞ্চ দুটি চলাচল বন্ধ হয়ে যায় তাহলে এখানকার প্রতিদিন কয়েকশত যাত্রী যারা বরিশাল হয়ে ভোলা, লক্ষিপুর ও চট্রগ্রামে আসা-যাওয়া করে সেসকল যাত্রী সাধারনরা চরম দূর্ভোগে পড়তে হবে।

একইভাবে বরিশাল নদী-বন্দর ঘাট পরিচালনাকারী ইজারাদাররাও আর্থিক ক্ষতিগ্রস্থের শিকার হতে হবে।

এব্যাপারে বরিশাল নদী-বন্দর উপ-পরিচালক আজমল হুদা মিঠুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আগে এবিষয় আমাদের হাতে ছিল এখন তা ভোলা পোর্ট অফিসার দেখাশুনা করে থাকেন।

তিনি আরো জানান এস.টি খিজিরের ব্যাপারে পূর্বেও নিয়ম সরকারী বিধি লঙ্ঘন করে চলাচল করার বহু অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরুর আগেই আমাদের কাছ থেকে দপ্তর পরিবর্তন হয়েছে।

এ ব্যাপারে ভোলা পোর্ট অফিসার (অতিরিক্ত) পরিচালক কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন আমি বর্তমান করোনা পরিস্থিতির কারনে এস.টি খিজির চলাচলের অনুমতি দিয়েছি।