বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:৩৯
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে বরিশালে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

ডেক্সরিপোর্ট  বরিশালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি বরিশাল শাখার ব্যানারে রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ বশির উল্লাহ আতাহারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. মহিউদ্দিন খান, মাওলানা মো. মাহবুবুর রহমান, মাওলানা মো. আব্দুস ছবুর, মাওরানা মো. জাকির হোসেন, মাওলানা মো. রফিকুল ইসলাম, সোনিয়া আক্তার, রাজিয়া বেগম ও মাহফুজা আক্তারসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, কোড বিহীন মাদ্রাসা কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে শিক্ষক নিয়োগ, অফিস সহায়ক নিয়োগ, মাদ্রাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা, মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ এবং ইবতেদায়ী মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার দাবি জানান।

মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি দেন মাদ্রাসা শিক্ষক নেতৃবৃন্দ।