মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:২৮
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বাউফলে করোনায় ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলার বাউফলে করোনায় আক্রান্ত হয়ে জয়নাল (৬৩) নামের এক ব্যাংক কর্মকর্তা ও জালাল উদ্দীন (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) রাতে জয়নাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও জালাল উদ্দীন নিজ বাড়িত মারা যান।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত দুই ব্যক্তির দাফন কোভিড-১৯ প্রোটকলে দাফন দেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া তাদের বাড়ি দুটি লকডাউন করা হয়েছে এবং তাদর সংস্পর্শে আশা সবার নমুনা সংগ্রহ করা হচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সবার বাড়ি বাউফল উপজেলায়। তারা সবাই বাড়িতে সঙ্গরোধে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৪১। জেলায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন ১৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫২ জন।