শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  বরিশালে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টা ২৩ মিনিটে বরিশাল থেকে এই সূর্যগ্রহণ দেখা গেছে। বিজ্ঞান আন্দোলন মঞ্চ নামে একটি সংগঠন বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সূর্যগ্রহণ দেখার ক্যাম্পের আয়োজন করে।

আয়োজকরা জানান, সূর্যগ্রহণ নিয়ে সমাজে নানা কু-সংস্কার রয়েছে। এসব কু-সংস্কার দূর করে বিজ্ঞান মনস্ক মানুষ গড়ে তোলার লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও তারা এই কর্মসূচির আয়োজন করেন। তবে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় ছোট কলেবরে এই আয়োজন করেন তারা।