মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানে ১৭হাজার জরিমানা

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জ উপজেলাবাসীকে করোনা সতর্ক বার্তা দিয়ে মাইক হাতে নির্দেশনা দিয়েছেন উপজেলা নিবার্হী অফিসার বিশ্বজিৎ কুমার পাল। প্রতিদিন বিকেল ৪ টার পর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফার্মেসী ব্যতিত সব ধরণের দোকান পাট বন্ধ রাখার ঘোষণা প্রচারানায় নামেন তিনি।

জরুরী প্রয়োজনে ব্যাতিত কাউকে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান। নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করতে গেলে মুখে মাস্ক ও স্বাস্থ্যবিধি মানতে হবে। মুখে মাস্ক বাধ্যতামুলক। মাস্ক ছাড়া কাউকে বাহিরে পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। রবিবার বেলা ১২ টায় নবীগঞ্জ শহরে মাইক হাতে উপজেলাবাসীকে সতর্ক করতে প্রচার অভিযানে নামে প্রশাসন। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাল, মুদি, কাপড়, হোটেল দোকান মালিকসহ প্রায় ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার ৫শ টাকা জরিমানা বিভিন্ন আইনের ধারায় ১০টি মামলা দেওয়া হয়েছে । এতে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, জেলা পরিষদের সদস্য আঃ মালিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়াসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, পুলিশ।

এ ব্যাপারে ইউএনও বিশ্বজিৎ কুমার পাল বলেন, করোনাভাইরাস একটি মহামারী আকার ধারন করেছে। আমরা সবাই সতর্ক থাকতে হবে। সামাজিক দুরত্ব, স্বাস্থ্যবিধি, মুখে মাস্ক, এসব নির্দেশনা মানতে হবে। তিনি আরো বলেন, জনগনকে সতর্ক করতে আমাদের প্রচার অভিযান অব্যাহত থাকবে এবং যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।