মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

মেহেন্দিগঞ্জের ইউএনও পিজুস চন্দ্র দে করোনায় আক্রান্ত

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি  বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে’র করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

মেহেন্দিগঞ্জে মা মাটি ও মানুষের কল্যানে নিজেকে সমর্পণ করতেই প্রকৃত সুখ এবং এর মাঝেই মানুষ বেঁচে থাকে যুগ যুগ ধরে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এগুলো মানুষের মৌলিক মানবিক চাহিদা।

এগুলোকে যে তার নাগরিকের জন্য নিশ্চিত করতে পারেন তিনিই মানবিক হতে পারেন। শত বাধাঁ বিপত্তি পেরিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাওয়া একজন সরকারী কর্মকর্তার নাম হল পিজুস চন্দ্র দে।

তারঁ উপর অর্পিত কোন কাজ কখনো কালকের জন্য ফেলে রাখেননি । আমরা দেখেছি এসএসসি ও সমমান পরীক্ষায় প্রযুক্তির ব্যবহার করে নকলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন।

নদীতে অভিযান চালাতে,ভ্রাম্যমান আদালত বসিয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে, ভেজাল বিরোধী অভিযান পরিচালনাসহ সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সচেষ্ট ছিলেন তিনি।

করোনাকালীন লকডাউন বাস্তবায়নে যেমন ছিল অগ্রনী ভূমিকা, তেমনি লকডাউনে বন্দী মানুষের মৌলিক চাহিদা পূরণে তারঁ তৎপরতা ছিল চোখে পড়ার মত।

তিনি জনসাধারণকে আশ্বস্ত করতে পেরেছিলেন যা জনপ্রতিনিধিরাও করতে পারেনি। তাই মেহেন্দিগঞ্জের সাধারন মানুষের কাছে দিনদিন গ্রহনযোগ্যতা বেরেই চলে।