মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৪১
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

হয়রানিমূলক মামলার প্রতিবাদে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি:বুলুদাস,সদর প্রতিনিধি: হয়রানিমূলক মামলার প্রতিবাদে ও ন্যায় বিচার দাবিতে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে শহরের নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নড়াইলের লোহাগড়া কলেজপাড়ার হাফিজুর রহমানের স্ত্রী সাফিয়া বেগম বলেন, বিশেষ মহলের দ্বারা ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা মারপিট ও চুরি মামলার আসামি হয়েছি। আমার স্বামী ব্যবসার সূত্রে ২০০৯ সালে লোহাগড়ার কলেজপাড়ায় মুক্তার হোসেন ভূঁইয়ার কাছ থেকে দুই শতক জমি কেনেন। ২০১১ সালে এই জমিতে বাড়ি করার সময় থেকে আমাদের সাথে মামলার বাদী সুলতান মাহমুদের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে আমাদের সাথে মাঝে-মধ্যে দ্ব›েদ্ব জড়িয়ে যায় তারা।

এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন রাত ৮টার দিকে আমার পরিবারের ওপর মাহমুদের পরিবার চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় আমাদের বাসার গেট থেকে দুই মেয়েসহ আমাকে চুলের মুঠি ধরে এলিচ এবং পরশ টেনে-হিচড়ে বাইরে নিয়ে আসে। আবুজারসহ কয়েকজন ঠেকাতে আসলে তাদেরও মারধর করে তারা। এক পর্যায়ে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষেই আহত হয়। চিকিৎসার জন্য নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে মাহমুদের পরিবার সেখানেও আমাদের ওপর চড়াও হয়।

পরে আমরা নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় আমরা আদালতে অভিযোগ দায়ের করেছি। এখন ন্যায় বিচার প্রত্যাশা করছি। (২২ জুন) সকাল ১০টার দিকে শহরের নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, পৌর কমিশনার মাহাবুর রহমান, আকতার মোল্যা, বুলুদাস, জাহাংগীর সেখসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।