মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩২
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশাল বিভাগে করোনা শনাক্ত ২০৯৭ জনের, মৃত্যু ৪৫

নিজস্ব প্রতিবেদক  বরিশাল বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ৫৪০ জন এবং মৃত্যু হয়েছে মোট ৪৫ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় বরগুনা ব্যতিত বরিশাল বিভাগের ৫ জেলায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেলো ২৪ ঘন্টায় পটুয়াখালী ও ঝালকাঠি ব্যতিত বাকী ৪ জেলায় ১৪ জন রোগী সুস্থ হয়েছেন। পাশাপাশি সর্বোশেষ তথ্যানুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাকির হোসেন (২৭), একই উজেলার বাসিন্দা মোঃলুৎফর রহমান (৬০) পটুয়াখালী জেলার বাউফল পৌর এলাকার কাওসার দেওয়ান (৭৫) ও একই এলাকার খলিলুর রহমান (৬৮) এর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গেছে। ফলে এ ৪ জনকে নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে ৪৫ জনে দাড়িয়েছে। এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ১৯ হাজার ৩৫৯ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

যারমধ্য হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৭ হাজার ৪০১ জনকে, আর এরমধ্যে ১৪ হাজার ৪৫৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ১ হাজার ৯৫৮ জন রয়েছেন এবং এ পর্যন্ত ১ হাজার ১১৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এরবাহিরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ১২১ জন এবং এরইমধ্যে ৫৮৭ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে।

এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। যারমধ্যে ২৭ জন করোনা পজেটিভ রোগী ও বাকীরা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১ হাজার ২২২ জন, পটুয়াখালীতে ২৪২, ভোলায় ১৮৭, পিরোজপুরে ১৩৭, বরগুনায় ১৬৩ ও ঝালকাঠিতে ১৪৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ৫৪০ জন করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ৪৫ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ১৭ জন, পটুয়াখালীতে ১৬ জন, ঝালকাঠিতে ৬ জন, পিরোজপুরে ৩ জন, ভোলায় ২ জন ও বরগুনায় ২ জন রয়েছেন।