শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের প্রশাসনিক শাখা। আর হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানিয়েছেন উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে করোনায় আক্রান্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শেবাচিম হাসপাতাল সূত্র জানায়, সোমবার (২২ জুন) বেলা ১ টা ৩৫ মিনিটে ঝালকাঠি সদরের চাঁদকাঠি এলাকার আলী হোসেন মিয়ার ছেলে তোফাজ্জেল হোসেন (৬৮) শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেন।

এরআগে তিনি সকাল ১০ টা ২৫ মিনিটে উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি।